আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:0000:00
অডিও প্রস্তুত।
সাভারে ডিবির অভিযানে ডাকাত-ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার!
ঢাকার সাভারের তেঁতুলঝোড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাত ও ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
বুধবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মনির মোল্যা (৪২), শহিদুল ইসলাম ওরফে বাবু (৩৫) ও নাজমুল হাসান (২৩)। তাদের সবার বাড়ি মানিকগঞ্জের সিংগাইর এলাকায়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার তিনজনকে ডাকাতির প্রস্তুতির মামলায় আদালতে পাঠানো হয়েছে।
অপরাধ দমনে ডিবি পুলিশের অভিযান অব্যাহত। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিরাপদ জনপদ গড়ে তোলার প্রত্যাশা এলাকাবাসীর।