মূল কনটেন্টে যান
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৬
ক্যাম্পাস

সৌহার্দ, স্মৃতিচারণ ও আনন্দঘন মুহূর্ত ছিল ধামরাই সরকারি কলেজ

মতিউর রহমান
প্রতিবেদক মতিউর রহমান
20-10-2026 88 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
সৌহার্দ, স্মৃতিচারণ ও আনন্দঘন মুহূর্ত ছিল ধামরাই  সরকারি কলেজ
সরকারি কলেজ
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

সৌহার্দ্য, স্মৃতিচারণ ও আনন্দঘন মিলনমেলায় মুখরিত ধামরাই সরকারি কলেজ


ধামরাই সরকারি কলেজ, ঢাকার মান্যবর অধ্যক্ষ প্রফেসর মোঃ ইফতেকার আলী ও উপাধ্যক্ষ মহোদয়ের আন্তরিক আমন্ত্রণে দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন সম্মানিত অধ্যক্ষ, অধ্যাপকবৃন্দ এবং শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ধামরাই সরকারি কলেজ প্রাঙ্গণ।


ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, নিরীক্ষা অধিদপ্তর ও অন্যান্য মন্ত্রণালয়ের পরিচালকবৃন্দসহ প্রায় ৩৫ জন বিশিষ্ট অতিথির উপস্থিতিতে দিনটি হয়ে ওঠে আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলা।


দিনব্যাপী এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর সংগীত ও কবিতা আবৃত্তি। সুরের মূর্ছনা আর কবিতার আবেগে মুখরিত হয়ে ওঠে কলেজের পরিবেশ। সকালের নাশতা, মধ্যাহ্নভোজ ও বিকেলের চায়ের জম্পেশ আড্ডায় জমে ওঠে প্রাণবন্ত কথোপকথন, আন্তরিক আলাপচারিতা, স্মৃতিরোমন্থন এবং পারস্পরিক সৌহার্দ্যের উষ্ণ বিনিময়। পেশাগত জীবনের অভিজ্ঞতা, ফেলে আসা দিনের স্মৃতি আর শিক্ষা-সংশ্লিষ্ট নানা ভাবনার আদান-প্রদানে সময় যেন আপন গতিতে বয়ে চলে।


দিনের শেষ প্রহরে কলেজের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মনোরম বিভিন্ন স্থানে ফটোসেশনের মধ্য দিয়ে এই আনন্দঘন মিলনমেলার পরিসমাপ্তি ঘটে। তবে বিদায়ের মুহূর্তেও রয়ে যায় একসঙ্গে কাটানো সুন্দর সময়ের অনাবিল আনন্দ, হৃদ্যতার উষ্ণতা এবং সারা দিনের স্মৃতিময়  রেশ।