মূল কনটেন্টে যান
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৩৪
রাজনীতি

মন্দিরে প্রার্থীদের ভীড়।

মতিউর রহমান
প্রতিবেদক মতিউর রহমান
20-10-2026 17 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
মন্দিরে প্রার্থীদের ভীড়।
মণ্ডপের সামনে নেতৃবৃন্দ
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

ধামরাইয়ের সুয়াপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী শাহীনুর রহমান শাহিন


ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহিন।


মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি সুয়াপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি পূজার আয়োজন, সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।


পরিদর্শনকালে শাহীনুর রহমান শাহিন বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সবাই যেন আনন্দ ও নিরাপদ পরিবেশে এ উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য সবাইকে আন্তরিক হতে হবে।